সিলেটের প্রতিটি উপজেলায় একেকটি চেম্বার প্রতিষ্ঠা করা হবে—-এহতেশামুল হক চৌধুরী

আমির উদ্দিন :দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী বলেছেন সিলেটের প্রতিটি উপজেলায় এক একটি চেম্বার স্থাপন করা হবে। সিলেট চেম্বারের তত্বাবধানে উপজেলার ব্যবসায়ী স্পটে একেকটি কার্যালয় স্থাপন ও সিলেট চেম্বার্সে ব্যবসায়ী বসার জন্য যথেষ্ট একটি বসার ও আনুষাঙ্গিক কার্যাদি করার ব্যবস্থা করা হবে। সিলেটের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও চেম্বারের সদস্যদের সাথে বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট সার্ভিস চালু করা হবে। ভ্যাট ট্যাক্স সহনীয় পর্যায় করতে সিলেট ব্যবসায়ী প্যানেল ফোরামে অভিজ্ঞ এক্সপার্টদের সংযোজন ও অনলাইনে নবায়ন করতে সফটওয়্যার ইন্জিনিয়ারদেরকে আমাদের প্যানেলে সম্পৃক্ত করে প্যানেল সিলেক্ট করা হয়েছে। তামাবিলের ব্যবসায়ীদেরকে একটি সাব গ্রুপ করে স্থলবন্দর গুলোকে মনিটরিং ও চেম্বার্সের মূল বডিতে সম্পৃক্ত করা হবে।

তিনি ২২ অক্টোবর বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দরে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সাথে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেল প্রার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম শাহপরান এর সভাপতিত্বে ও কয়লা আমদানী কারক গ্রুপের সিনিয়র সদস্য ইলিয়াস উদ্দিন লিপু ও ইসমাইল হোসেন এর যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আলীম ইন্ডাস্ট্রিজ এর পরিচালক আলিমুল এহসান চৌধুরী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, সিনিয়র নায়েবে আমীর ডাক্তার আব্দুন নূর,সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মুহিবুর রহমান ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসাইন, ব্যাবসায়ী নেতা আইয়ুব আলী, আব্দুল আহাদ, আব্দুল আলিম, আব্দুল মান্নান, মাসুদ রানা, মিসবাউল আম্বিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক পদপ্রার্থী দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী, অর্ডিনারী শ্রেনীর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী
মোঃ নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মোঃ ইমরান হোসাইন, মোঃ আবুল কালাম,খন্দকার কাওসার আহমদ রবি, মোঃ মাজাহারুল হক, মোঃ নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামছুর রহমান কামাল, আবু সুফিয়ান।
অ্যাসোসিয়েট শ্রেনীর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক পদপ্রার্থী জিয়াউল হক, মুক্তাদির হোসেন তাপাদার, মোঃ মামুনুর রশিদ, দিবাকর দাশ ঝোটন,
সাবেক চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রায়হান, মোঃ ইব্রাহিম খলিল সহ তামাবিল পাথর কয়লা ও পাথর আমদানিকারক গ্রুপের সদস্য বৃন্দ।উল্লেখ্য যে আগামী পহেলা নভেম্বর বৃহত্তর সিলেটের বৃহৎ ব্যাবসায়ী প্রতিষ্ঠান দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে এটি দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী বিভিন্ন পদে লড়ছেন।


Posted

in

by

Tags: