বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সদ্য খবর

গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেন সিলেটের ডিসি আবদুল্লাহ আল মামুন

✍ প্রকাশক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশ : ৩০/০৯/২০২৬, ০৩:২২ | ২ ঘণ্টা আগে

গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২৯) সেপ্টেম্বর সকালে উপজেলার বিছনাকান্দি পর্যটন কেন্দ্র পরিদর্শন ও বিকাল ৪ টায় গোয়াইনঘাট থানা পরিদর্শন করেন।

বেলা ৪.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় গরিব শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণ ও উপজেলা উন্নয়ন তহবিল ( রাজস্ব) হতে ডৌবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আইপিএস বিতরণ করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

পরে তিনি বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন ও স্কুল প্রাঙ্গনে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার( ভূমি) মোঃ শরিফ উদ্দিন,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক প্রমুখ।

আরও পড়ুন